সোমবার, ১৬ মার্চ, ২০১৫

নিয়ে এলাম Kaplan এর কিছু বই

হাজার হাজার টাকার বই এদের মধ্যে অনেকগুলো বাংলাদেশেই পাওয়া যায় না।

কথা না বলে চলুন ডাউনলোড করে ফেলি..

Kaplan GRE Exam Verbal Workbook (Kaplan Gre Verbal
Workbook)

Hyperlearning MCAT Verbal Workbook 2011 Edition

The Graduate Psychometric Test Workbook: Essential
Preparation for Quantitative Reasoning, Data
Interpretation and Verbal Reasoning Tests (Careers &
Testing)

শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

এখন আপনার Android Phone কথা বলবে বাংলা ভাষায়

সবাই কেমন আছেন?

নিজের ভাষায় যখন মোবাইল কথা বলে তখন
কি ভালোই না লাগে তাই না।
আজকে নিয়ে এলাম Bangla Talking Clock..

এটা আপনাকে ১৫ বা ৩০ মিনিট পর পর জানিয়ে দিবে...  এখন সময় ১২ টা বেজে ১৫
মিনিট
ডাউনলোড করুন এখানে

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

Certified Ethical Hacker (CEH) Course

আপিন কি একজন সার্টিফাইড
ইথিক্যাল হ্যাকার হোতে চান ?

হ্যাকিং কি?:-

হ্যাকিং এর
নামটা শুনলে আমরা প্রায় সবাই
ভড়কে যাই। কিন্তু আমাদের
জনি যে হ্যাকিং খারাপ দিক
রয়েছে তেমনি রয়েছে ভালো দিক।
অনেকেই হয়তো জানেন
না যে হ্যাকিংয়ের
মধ্যে রয়েছে তিনটি ভাগ। ভাগ
তিনটি হচ্ছে-
1. ব্ল্যাক হ্যাট হ্যাকিং
2. গ্রে হ্যাট হ্যাকিং ও
3. হোয়াইট হ্যাট হ্যাকিং

ব্ল্যাক হ্যাট হ্যাকার:- ব্ল্যাক হ্যাট
হ্যাকার
বা কালো টুপি হ্যাকাররা হচ্ছে উচ্চমানের
প্রোগ্রামার কিন্তু তারা তাদের এ
জ্ঞানের ঝুলি মানুষের ক্ষতি করার
জন্য ব্যবহার করে থাকেন।
তারা অন্যের
কমপিউটারে অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ
তথ্য চুরি, অন্যের আকাউন্টের
টাকা ট্রান্সফার, কোনো গুরুত্বপূর্ণ
তথ্য সম্বলিত নেটওয়ার্কের
সুরক্ষা ভাঙ্গা, ক্রেডিট কার্ড হ্যাক
করা ইত্যাদি বড় ধরণের অপরাধ
করে থাকেন।

গ্রে হ্যাট হ্যাকার:- গ্রে হ্যাট
বা ধূসর টুপি হ্যাকাররাও
ভালোমানের প্রোগ্রামার
তবে তারা সুপ্ত অবস্থায় থাকেন।
তারা তাদের বিদ্যা খারাপ
কাজে বা ভালো কাজে ব্যবহার
করতে পারেন। তবে বেশিরভাগ
ক্ষেত্রে দেখা যায় নিজের
ছোটোখাটো প্রয়োজনের জন্য
তারা বিভিন্ন সফটওয়্যারের
লাইসেন্স হ্যাক, কারো মেইল
অ্যাকাউন্ট হ্যাক, ওয়েবসাইট হ্যাক
ইত্যাদি করে থাকেন। অনেকেই
তাদেরকে হ্যাকারের
পরিবর্তে ক্র্যাকার
বলে ডাকতে বেশি সাচ্ছ্ন্দ বোধ
করেন।

হোয়াইট হ্যাট হ্যাকার:- হোয়াইট
হ্যাট
বা সাদা টুপি হ্যাকাররা হচ্ছে কালো হ্যাটধারী হ্যাকারদের
যম। তাদের কাজ হচ্ছে ব্ল্যাক হ্যাট
হ্যাকারের বিপরীতে কাজ করা।
হোয়াইট হ্যাট হ্যাকারদের
ইথিক্যাল হ্যাকারও বলা হয়। বড় বড়
প্রতিষ্ঠান যেখানে বেশ
ভালোমানের সুরক্ষার দরকার
পড়ে সেখানে তারা তাদের
নেটওয়ার্ক ব্ল্যাক হ্যাট হ্যাকারের
কবল থেকে বাচানোর জন্য নিয়োগ
দেন হোয়াইট হ্যাট হ্যাকার
বা ইথিক্যাল হ্যাকারদের। বিভিন্ন
প্রতিষ্ঠানে সুরক্ষার দায়ভার
পড়ে এসব ইথিক্যাল হ্যাকারদের
হাতে তাই কর্মসংস্থান
বেড়েছে ইথিক্যাল হ্যাকারদের।
একারণে ইদানিং হ্যাকিং এখন
বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই
আগ্রহ প্রকাশ করছে হ্যাকিং শেখার
ব্যাপারে।

সংক্ষিপ্ত বিবরণ:
প্রথমেই বলেনি, হ্যাকিং শুধু মাত্র
শিখে রাখার জন্য। করন,
হ্যাকিং শিখে রাখলে হ্যাকিং থেকে বাঁচতে পারবেন।
এমন অনেকেই আছেন
যারা হ্যাকিং এর নাম
শুনলে অনেকই ভয় পান। আবার অনেকই
আছেন যারা হ্যাকিং শিখতে চান
কিন্তু শিখতে পারছেন না। আর তাই
আপনাদের
কথা চিন্তা করে আপনাদের জন্য
এনেছি CEH এর কোর্স। CEH
এটি একটি আন্তর্জাতিক মানের
কোর্স। যা আপনাদের জন্য আয়োজন
করছি। CEH এর পরিপূর্ন অর্থ
সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার।
সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার(CEH)
বলতে আমরা বুঝি একজন নেটওয়ার্ক
নিরাপত্তা বিশেষজ্ঞ। একজন
ইথিক্যাল হ্যাকার খুব
সহজে বুঝতে পারেন কোন নিদ্দিষ্ট
সিস্টেমের কোথায় কোথায়
দুর্বলতা রয়েছে। এবং এক জন
বিদ্বেষপূর্ণ হ্যাকার হিসাবে এই
সমস্যার সমাধান করে থাকেন। এই
কোর্স
আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি আপনার
পিসির নিরাপত্তা বিধান করবেন,
কিভাবে হ্যাকিং থেকে বাঁচায়
ইত্যাদি বিষয়াদি নিয়ে।
অনলাইনে ইথিক্যাল হ্যাকার কোর্স
এবং এর সুবিধা:
পৃথিবী এখন অনেক ফার্স্ট। সবখানেই
এখন প্রযুক্তির ব্যবহার। কিন্তু
আমারা অনেক
পিছি আছি আমরা খুব কম মানুষই
আছি যারা এর ব্যবহার করে থাকি।
আর সেই সব
কথা চিন্তা করে আমরা শুরু
করেছি নতুন এক
উপায়ে অনলাইনে সরাসরি “সার্টিফাইড
ইথিক্যাল হ্যাকিং” শেখান।
মনে প্রশ্ন আসতে পারে কেন করবেন
অনলাইনে ট্রেনিং কেন ?? কারন-
আপনাকে কষ্ট
করে বাহিরে গিয়ে শিখতে হবে না।
বাসায় বসেই হাতের
নাগালে শিখতে পারবেন
ইথিক্যাল হ্যাকার এর যাবতীয় কিছু।
সাথে থাকছে স্ক্রিং শেয়ারিং যার
মাধ্যমে একদম
হাতে কলমে দেখানো হবে সব
খুঁটিনাটি বিষয়।
অন্যদের চেয়ে খুবই কম
খরচে ইথিক্যাল হ্যাকার কোর্স এর
ব্যবস্থা। কিন্তু আপনি পাবেন ঠিক
তাঁদের মত বা তাঁদের চেয়েও
অনেক বেশি।
হাতের কাছেই পাবেন সকল
রিসোর্স।
কম্পিউটার অন আর নেট কানেকশন
করানো ছাড়া আপনাকে আর কোন
বাড়তি ঝামেলাই
পোহাতে হবে না।
আমি মনে করি যারা মফস্বল
শহরে থাকেন তাঁদের জন্য
এটি হবে একটি অনেক বড় চমৎকার
সুযোগ।
৩ মাস ব্যাপী সার্টিফাইড
ইথিক্যাল হ্যাকার[CEH] এর সকল
বিষয়।
থাকছে প্রশ্ন এবং তৎক্ষণাৎ উত্তরের
বিশেষ ব্যবস্থা।
সরবরাহ করা হবে প্রতিদিনের নোট,
পিডিএফ ফাইল, এমন কি ভিডিও
ফাইল পর্যন্ত।
কোর্স এর শুরুতে আপনার ঠিকানায়
পৌঁছে যাবে সম্পূর্ণ ক্লাশের
ডিভিডি ও সকল রিসোর্স !!
প্রতি সপ্তাহে অনলাইনে ৩ দিন
করে ক্লাশ অনুষ্ঠিত
হবে এবং এসএমএস এর
মাধ্যমে পাবেন ক্লাশ
স্টারটিং এলারট।
অনলাইন টেস্ট এবং এক্সাম এর
ব্যবস্থা।
লাইফ টাইম সাপোর্ট এবং আমাদের
সাথে কাজ করার সুযোগ (শর্ত
প্রযোজ্য)
কোর্স শেষে সবার জন্য
থাকছে সার্টিফিকেট!
এবং সবচেয়ে বেশি নাম্বার
প্রাপ্ত ০৫ জন ট্যালেন্ট এর জন্য
থাকবে আকর্ষণীয় সব উপহার
এবং অফার।
কোর্সে অংশগ্রহণের যোগ্যতা/
পূর্বশর্ত:
এই মুহূর্তে এই “সার্টিফাইড ইথিক্যাল
হ্যাকার” কোর্সটি সবার জন্য উন্মুক্ত
নয়। কেবল মাত্র নিচে প্রদানকৃত
যোগ্যতা সম্পূর্ণ যেকেউ ক্লাশ করার
সুযোগ পাবেনঃ
আপনাকে অবশ্যই ইন্টারনেট
সম্পর্কে জানতে হবে
প্রোগ্রামিংয়ের
সম্পর্কে প্রাথমিক
ধারণা থাকতে হবে।
বয়স ১৫-৪০ এর মধ্যে হতে হবে
আপনাকে নুনতম
ইংরেজি জানতে হবে
যাদের
প্রোগ্রামিং সম্পর্কে ধরনা নেই
কিন্তু শেখার আগ্রহ আছে তারাও
অংশগ্রহণ করতে পারেন।
কোর্সে উদ্দেশ্য:
একজন হোয়াইট হ্যাট হ্যাকার বা দক্ষ
নেটওয়ার্ক নিরাপত্তা বিশেষজ্ঞ
গড়ে তোলা।
কোর্সে বিবরণ:
মডিউল 01: নৈতিক
হ্যাকিং থেকে ভূমিকা
মডিউল 02:
পা প্রিন্টিং এবং পরিদর্শন
মডিউল 03: স্ক্যান নেটওয়ার্ক
মডিউল 04: শুমার
মডিউল 05: সিস্টেম হ্যাকিং
মডিউল 06: Trojans এবং backdoors
মডিউল 07: ভাইরাস এবং ক্রিমি
মডিউল 08: Snifers
মডিউল 09: সামাজিক প্রকৌশল
মডিউল 10: পরিষেবা অস্বীকার
মডিউল 11: হাইজ্যেক অধিবেশন
মডিউল 12: হ্যাকিং ওয়েব সার্ভার
মডিউল 13: হ্যাকিং ওয়েব
অ্যাপ্লিকেশন
মডিউল 14: এসকিউএল ইনজেকশন
মডিউল 15: হ্যাকিং ওয়্যারলেস
নেটওয়ার্ক
মডিউল 16: এড়ানোর আইডি,
ফায়ারওয়াল, এবং মধু ঘট
মডিউল 17: বাফার ওভারফ্লো
মডিউল 18: সংকেতলিপি রচনার
বিদ্যা
মডিউল 19: অনুপ্রবেশ টেস্টিং
যোগাযোগ করুনঃ
ফোনঃ ০১৭৮১-০৩৪৪০৩
ইমেইলঃ any.time.tutorial.help@gmail.com
যে কোন সমস্যায় থাকছে ২৪/৭ লাইভ
সাপোর্ট এর ব্যাবস্থা।

সোমবার, ৯ মার্চ, ২০১৫

CCNA এর বিস্তারিত

CCNA কি?

Cisco Certified Network Associate
যাকে সংক্ষেপে বলা হয় CCNA।
এটি একটি বিশেষ ধরনের
নেটওয়াকিং কোর্স। চাকরির
প্রমোশনে ও জব
এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের
বিকল্প নেই।
যারা নেটওয়াকিং সম্পর্কে জানতে আগ্রহী,
নেটওয়ার্কিং পেশা হিসেবে নিতে চান
তাদের জন্য নেটওয়াকিং শিক্ষার
শুরু হতে পারে CCNA কোর্সটি দিয়ে।
নেটওয়াকিং বিষয়ক যতধরনের কোর্স
বর্তমানে প্রচলিত রয়েছে তার
মধ্যে Cisco Certified Networking
কোর্সগুলো হচ্ছে পূর্বের সকলের
চেয়ে ভাল। এর কোর্স কারিকুলাম
অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী।
সিসিএনএ টেকনো বিশেষজ্ঞদের
নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিক
সহায়তা সহ সর্বশেষ প্রযুক্তির
নেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে। Cisco
Career Certifications এর আওতায়
নেটওয়ার্ক সংক্রান্ত কোর্সগুলোর
মধ্যে এন্ট্রি লেভেলের কোর্স CCENT
(Cisco Certified Entry Networking
Technician) তারপরই CCNA। CCNA করার
জন্য CCENT করতেই হবে এমন কোন
বাধ্যবাধকতা নেই, তবে CCNP (Cisco
Certified Network Professional) এবং CCIE
করতে গেলে আপনাকে অবশ্যই CCNA
কমপ্লিট থাকতে হবে। এই কোর্সের
টাইটেল স্পন্সর হচ্ছে আমেরিকার
Cisco Systems, Inc. এটি বিখ্যাত
নেটওয়াকিং ডিভাইস
প্রস্তুতকারী প্রতিষ্ঠান। Cisco এই
কোর্স চালু করেছে তাদের
প্রোডাক্টের পাবলিসিটি এবং দক্ষ
জনবল তৈরী করার জন্য।
বর্তমানে দুই ধরনের CCNA কোর্স চালু
আছে। দুটি কোর্সের ভিউ দুই ধরনের।
সেগুলো হচ্ছে :

# CCNA Discovery
# CCNA Exploration

CCNA Discovery :

Discovery মূলত তাদের জন্য যাদের
কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান
আছে কিন্তু
নেটওয়াকিং সম্পর্কে বিশেষ কিছু
জানা নেই। এটি Exploration এর
চাইতে সহজ এবং খুব
বেশী গভীরে না গিয়েও বেসিক
নেটওয়াকিং সম্পর্কে পরিস্কার
ধারনা দিতে পারে। Beginner দের
জন্য এটি সবচাইতে ভাল
নেটওয়ার্কিং কোর্স। CCNA Discovery
এর এক বছর মেয়াদী মোট
৪টি সেমিস্টার রয়েছে।
এগুলো হচ্ছে -
১। Networking for Home and Small
Businesses v4.0
২। Working at a Small-to-Medium Business
or ISP v4.1
৩। Introducing Routing and Switching in the
Enterprise v4.0
৪। Designing and Supporting Computer
Networks v4.0

CCNA Exploration :

CCNA Exploration একটু এ্যাডভান্স
ইউজারদের জন্য। এই কোর্সে ভাল
করার জন্য আপনাকে কম্পিউটার
এবং নেটওয়াকিং সম্পর্কে বেশ ভাল
জ্ঞান থাকতে হবে। সাধারনত
কম্পিউটার
ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার
বিষয়ক অন্য কোন গ্রাজুয়েশন
ডিগ্রীধারীরা এই কোর্স
নিয়ে থাকে। তবে অন্যান্যদের
হতাশ হবার কিছু নেই,
চেষ্টা থাকলে অন্যদের পক্ষেও ভাল
করা সম্ভব। CCNA Exploration এরও এক বছর
মেয়াদী মোট ৪টি সেমিস্টার।
এগুলো হচ্ছে -

১। Network Fundamental
২। Routing Protocol and Concept
৩। LAN Switching and Wireless
৪। Accessing the WLAN

CCNA কেন পড়ব?

এরকম প্রশ্ন মনে আশা স্বাভাবিক।
এক্ষেত্রে উত্তরটাও মন থেকেই বের
করতে হবে। ভাবতে হবে আপনার
চাহিদাটা কি। আপনি কি আপনার
ভবিষ্যৎ ক্যারিয়ার
নেটওয়ার্কিং নিয়ে সাজাতে চান?
আপনার জব অপরচুনিটি বাড়ানোর জন্য
কি নেটওয়াকিং জানা প্রয়োজন?
আপনার কি আগ্রহ
আছে নেটওয়াকিং এর প্রতি?
তবে মনে রাখতে হবে যে CCNA কোন
গ্রাজুয়েশন লেভেলের কোর্স
বা তার সমপর্যায়ের নয়। তবে CCNA
Certified দের চাকুরী বাজার আছে।
অনেকে মনে করেন এইসব কোর্স
কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েটদের
জন্য। আসলে কম্পিউটার
সায়েন্সে গ্র্যাজুয়েশন না করেও
কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
হওয়া সম্ভব। আমাদের
দেশে আইএসপিগুলোতে নেটওয়ার্ক
সাপোর্ট ইঞ্জিনিয়ার
এমনকি অনেক ব্যাংকে পর্যন্ত
নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার
রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স
কখনো পড়েননি। কিন্তু বিভিন্ন
আইটি শিক্ষা প্রতিষ্ঠান,
থেকে কম্পিউটার নেটওয়ার্ক
বিষয়ে ১ বছর
মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করে জব
মার্কেটে ঢুকে পড়েছে। ১৯৯৩-১৯৯৭
সাল পর্যন্ত যারা এসব
ডিপ্লোমাগুলো করে জব
মার্কেটে ঢুকেছিলেন এমন অনেকেই
আজকে অনেক বড় প্রতিষ্ঠানের
কম্পিউটার নেটওয়ার্ক
ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্ণধার।
অথচ ওনাদের কোন কম্পিউটার
সায়েন্সে গ্র্যাজুয়েশন নেই,
এমনকি সাধারণ ডিগ্রী পাস
অনেকেও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন।
তবে বর্তমানে যেসব প্রতিষ্ঠান
ডিপ্লোমা করাচ্ছে তাদের মান
কিছুটা কমে গেছে বললে খারাপ
কিছু বলা হবে না।
অন্যদিকে প্রতিযোগিতা এ
পেশার ক্ষেত্রে অনেক
বেড়ে গেছে এবং কম্পিউটার
সায়েন্সে গ্র্যাজুয়েট করেও
অনেকে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাগুলো আবার
করে নিচ্ছে। যদি আপনি কম্পিউটার
সায়েন্সে না পড়ে থাকেন
তবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার
স্বপ্ন
থেকে থাকে তাহলে আপনাকে স্বাগতম;
কারণ এ পেশায় কম্পিউটার
সায়েন্সে গ্র্যাজুয়েট নয় এমন
ক্যারিয়ারিস্টের সংখ্যা অনেক।
তবে এক্ষেত্রে আপনাকে দু’তিনটি ইন্টারন্যাশনাল
ভেন্ডর সার্টিফিকেট কম্পিউটার
নেটওয়ার্কিং এর উপর অর্জন
করতে হবে। একই কথা কম্পিউটার
সায়েন্সের বেলায়ও প্রযোজ্য।
কিভাবে শুরু করব?
কম্পিউটার নেটওয়ার্ক
ইঞ্জিনিয়ারিং এ পেশা গড়ার
ইচ্ছা থাকলে অবশ্যই আপনার ধৈর্য
থাকতে হবে অত্যন্ত দুই বছর এ
বিষয়টি অধ্যয়ন করার। আমার মতামত
হলো প্রথমে আপনি যদি কম্পিউটার
সায়েন্সে না পড়ে থাকেন
তাহলে নীলক্ষেত
থেকে বাংলাভাষায় লিখিত
কম্পিউটার
নেটওয়ার্কিং বিষয়ে একটি বই
কিনে পড়া শুরু করুন।
পাশাপাশি ইংরেজি একটি নেটওয়ার্কিং বই
কিনে নেবেন। আর কম্পিউটার
সায়েন্সে গ্র্যাজুয়েশন করছেন
যারা তাদের বলছি,
ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার
নেটওয়ার্কিং কোর্স দুটি ভাল মত
কমপ্লিট করবেন। যদি দেখেন কোর্স
দুটির বিষয় আপনাকে আকর্ষণ
করেছে এবং ভবিষ্যতে এ
বিষয়ে ক্যারিয়ার গড়ার
ইচ্ছা জন্মেছে তাহলে অন্তত
দুটি ইন্টারন্যাশনাল ভেন্ডর
সার্টিফিকেট অর্জন
আপনাকে করতেই হবে। যেমন:
প্রথমে CCNA তারপর CCNP।
CCNA কোর্স কোথায় করব ?
CCNA কোর্সটির পরীক্ষা দিতে হয়
অনলাইনে এবং কোর্স ম্যাটেরিয়াল
সব প্রতিষ্ঠানেই একই।
সুতরাং আপনি CCNA যে কোন
সেন্টার থেকেই করতে পারেন। সব
সেন্টারের সার্টিফিকেট Cisco
থেকে আসবে এবং সবার
সার্টিফিকেট ভ্যালু সমান। শুধু
আপনাকে মনযোগী হতে হবে এবং আগ্রহ
ধরে রাখতে হবে।
তবে ল্যাবে রিসোর্স
বেশী থাকলে কিছু
বাড়তি সুবিধা পাবেন
হাতে কলমে শিখে নেওয়ার।
এছাড়া সিমুলেশন সফটওয়্যার Packet
Tracer যেটি Cisco থেকে দেওয়া হয়
এখানেও
আপনি নেটওয়াকিং প্রাকটিস
করতে পারবেন। সুতরাং আপনি খোজ
করুন সেন্টারটি অবস্থান এবং কোর্স
ফির উপর ভিত্তি করে। CCNA জন্য কোন
ফিক্সড ফিস নাই, যার
কারনে সেন্টার টু সেন্টার এর ফিস
ভিন্ন হতে পারে। আমাদের
দেশে সিসকোর লোকাল এডুকেশন
একাডেমিগুলো হলো- বাংলাদেশ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়,
শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়,
আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি, ব্র্যাক
ইউনিভার্সিটি,
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সমাপ্ত
করে যে কেউ বিশ্ববিদ্যালয়ে চালু
এক বছর মেয়াদি এ একাডেমিক
কোর্সে ভর্তি হতে পারবে।
সিসকো কোর্স ক্যারিকুলাম ও এ
বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য
পেতে যোগাযোগ করুন সিসকোর
অফিশিয়াল ওয়েব সাইটে http://
cisco.netacad.net আর একাডেমিক
কোর্স করার পর ভেন্ডর
পরীক্ষা সহজে দিয়ে দেওয়া যায়।
ক্যারিয়ার ক্ষেত্র
কম্পিউটার
নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার
হিসেবে কাজ করার সুযোগ
রয়েছে আইএসপি অর্থাৎ ইন্টারনেট
সার্ভিস প্রোভাইডার
কোম্পানিগুলোতে।
এছাড়া মোবাইল কোম্পানি,
ব্যাংক, এয়ারলাইন, ট্রাভেল
এজেন্সি, শেয়ার মার্কেট,
মাল্টিন্যাশনাল ও ন্যাশনাল
কোম্পানি,
বায়িং হাউজে অর্থাৎ
যেখানে কম্পিউটার নেটওয়ার্ক আর
ইন্টারনেট ব্যবহার করা হয় সেখানেই
রয়েছে চাকরির সুযোগ।
দিনে দিনে এই চাকরির
বাজারটি বড় হচ্ছে।

মেয়েদের জন্য নিজের মোবাইল নাম্বার ছাড়াই Whats app এ Acount খুলুন(Super trics ১০০% কার্যকরী)

Whats App এখন অনেকটাই Facebook এর মতই
জনপ্রিয়।
কিন্তু আমরা অনেকেই চাই না অন্যকে নিজের
পারসোনাল নাম্বার টা অন্য কেউ জানুক।
বিশেষ করে মেয়েদের জন্য এইটা বেশী দরকার
আমি মনে করি।

হোক কথা না বাড়িয়ে কিভাবে করব সেদিকে
যাই...

এখান থেকে এই
সফটটি ডাউনলোড করে নিন।
এবার ইন্সটল করুন,
করে একটি ফ্রি একাউন্ট
খুলে নিন।
এবার VOXOX থেকে More
ট্যবে যান।
এখানে আপনি আপনার VOXOX
নামবারটি পাবেন। এটি মুখাস্ত
করুন বা লিখে রাখুন।
এবার Whats App ওপেন করুন,
করে Verification এর সময় ওই
নামবারটি দিন।
এবার অপেক্ষা করুন, কাজ
হয়ে যাবে। নাম্বার দেয়ার পর
VOXOX থেকে একটি Notification
আসবে, ক্লিক করুন,
আপনি রিডাইরেক্ট হয়ে Whats App
এ চলে আসবেন।
Hell Yeah, Thats It. এবার
শান্তিতে ব্যবহার করুন Whats App
Without OWN Number.

আজ এই পর্যন্তই....

ফেসবুকে আমি Shawon

শনিবার, ৭ মার্চ, ২০১৫

এবার যেকোন গণিত সমাধান করুন শুধু মাত্র একটি App এর সাহায্যে for ANDROID, IOS, WINDOWS

আমারা বিজ্ঞান ছাড়া আমাদের জীবন এক সেকেন্ডের জন্য ও চিন্তা করতে পারি না।
আর এই বিজ্ঞানের সব চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস
হলো গণিত।

আজকে একটি App শেয়ার করব যেটা আপনাদের সাহায্য করবে যেকোন গণিত সমাধান করতে। আপনার বই থেকে যেকোন
গণিত এই App এর ক্যামেরা তে দিবেন স্কান
কমপ্লিট হলে এর রেজাল্ট পাবেন

App টির নাম PhotoMath.

ডাউনলোড করতে এখানে যান

ধন্যবাদ সবাইকে

ফেসবুকে আমি SHAWON

এখন Whats app এ ফ্রী কল করুন দেশের যেকোন জায়গায়

আসসালামু আলাইকুম,

আশা করি আপনার আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

আজকে নিয়ে এলাম আপনাদের জন্য দারুন
একটা খবর.....
আর সেটা হলো এখন থেকে বাংলাদেশের
যেকোন জায়গায় What's app to Whats app
ফ্রী কল করুন।

এর জন্য আপনাকে যা করতে হবে--

>> এখান থেকে Whats app ডাউনলোড করুন
   for Download Click here

প্লে স্টোর থেকে নামালে হবে না কারণ সেখানে
এই ভার্সন টা এখনো আপডেট হয় নাই
[N.B. আগের ভার্সন টা আনইন্সটল করে নিবেন]

>> এখন দেখবেন আপনার Whats app এর নাম্বার এর ভিতরে ঢুকলে দেখিবেন কল অপশন পাবেন